“ভালোবাসি একটি কবিতার নাম”
তাই “অতটা দূরে নয় আকাশ” দেখে
এইসব “বিষাদের ধারাপাতে”
“বিরামচিহ্ন” এঁটে দিয়ে–
প্রিয় মানুষটিকে বলুন;
এইযে শুনুন “দুখ দুগুণে পাঁচ” নাকি চার।
তা জানাটা কি খুব দরকার?
যেখানে “আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ”।
দেখবেন– যে মানুষটি প্রায়শই বলতো;
আজ “মন খারাপের মন ভালো নেই”
“আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে”
সেই মানুষটিও তখন বলবে;
“কবি তার কবিতার” ভাষায় বোঝাতে চেয়েছেন;
মন খারাপ, দুঃখ কিংবা হতাশা নয়
বরং চলুন আনন্দ ও আনুগত্যে বেঁচে থাকি,
যেহেতু মনেপ্রাণে বিশ্বাস করি যে
আমরা সবাই “আল্লাহকে ভালোবাসি”।
সুতরাং তিনিই আমাদের খেয়াল রাখবেন।
(ক্যাপশনে সবগুলো বইয়ের নাম আছে)