কবিদের দুঃখকে মানুষ দুঃখ মনে করে না, মনে করে; কবিতার কথা। ব্যক্তিগত ব্যথা বেদনাকে ভাবে; নিরেট কবিতা! অথচ কবিরাও রক্তে মাংসে গড়া অনুভূতিশীল মানুষ। দুঃখ পেলে তারাও দুঃখিত হয়। ভালো লাগলে তারাও হাসে, ভালোবাসে। খুব বেশি একা লাগলে, বুকের ভেতরটা ফাঁকা লাগলে যদি কারো পাশে গিয়ে বসতে চায়, তখন তারা আসন ছেড়ে উঠে চলে যায়। শুধু কবিতার জন্যই যেন সঙ্গ, কবি–তার জন্য কেউ নেই। ধানকাটা ক্ষেতের উপর দিয়ে বয়ে আসা দুপুরে বাতাসের মত শুধুই নিঃসঙ্গ সময় তার! যেন সব সুর অন্যের জন্য, তার কেবলই নিঃসঙ্গতার সেতার।


Meet The Author
"কবিতার প্রতি যখন মানুষের অনিহা ঠিক তখন সেই গুরুগম্ভীর আর দুর্বোধ্যতা থেকে বেরিয়ে এসে সহজ সাবলীল এক নতুন কবিতার ধারা তৈরি করেছেন কবি সালমান হাবীব । বর্তমান সময়ে কবিতার প্রতি মানুষের এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে। কবিতা বলতে মানুষ ভাবে; গুরুগম্ভীর শব্দ, দুর্বোধ্য কল্পচিত্র আর দূরবর্তী উপমার ব্যবহার। যার ফলে মানুষ এখন আর কবিতা পড়তে চায় না। কবিতার বই সংগ্রহ করতে আগ্রহ দেখায় না ।
সালমান হাবীব মূলত একজন কবিতায় গল্প বলা মানুষ। যিনি তার কবিতার মতোই সহজ সাবলীল। একটি সুন্দর মৃত্যুর প্রস্তুতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যিনি তার জীবনটাকে আনন্দ ও আনুগত্যে যাপন করার স্বপ্ন দেখেন। তার প্রতিটি লেখায় কোনো না কোনো চিত্রকল্প ফুটে ওঠে। যাপিত জীবনের হাসি-কান্না বিরহ-বেদনা ছাড়াও তৈরি করেছেন ইসলামী কবিতার এক নতুন ধারা ।"
Only logged in customers who have purchased this product may leave a review.
Reviews
There are no reviews yet.