৳ 220.00

অতটা দূরে নয় আকাশ

প্রথম প্রকাশ, ২০১৮

Compare

Meet The Author

"কবিতার প্রতি যখন মানুষের অনিহা ঠিক তখন সেই গুরুগম্ভীর আর দুর্বোধ্যতা থেকে বেরিয়ে এসে সহজ সাবলীল এক নতুন কবিতার ধারা তৈরি করেছেন কবি সালমান হাবীব । বর্তমান সময়ে কবিতার প্রতি মানুষের এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে। কবিতা বলতে মানুষ ভাবে; গুরুগম্ভীর শব্দ, দুর্বোধ্য কল্পচিত্র আর দূরবর্তী উপমার ব্যবহার। যার ফলে মানুষ এখন আর কবিতা পড়তে চায় না। কবিতার বই সংগ্রহ করতে আগ্রহ দেখায় না । সালমান হাবীব মূলত একজন কবিতায় গল্প বলা মানুষ। যিনি তার কবিতার মতোই সহজ সাবলীল। একটি সুন্দর মৃত্যুর প্রস্তুতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যিনি তার জীবনটাকে আনন্দ ও আনুগত্যে যাপন করার স্বপ্ন দেখেন। তার প্রতিটি লেখায় কোনো না কোনো চিত্রকল্প ফুটে ওঠে। যাপিত জীবনের হাসি-কান্না বিরহ-বেদনা ছাড়াও তৈরি করেছেন ইসলামী কবিতার এক নতুন ধারা ।"

কবিতা আমার কাছে প্রবল দহনে টুপ করে ঝরে পড়া শীতল জলের ফোটার মতন। স্পর্শটুকু শরীর ছাপিয়েও রয়ে যায় বুকের গহীন কোথাও। আমি সহজ কবিতার পাঠক, কারণ আমার মনে হয় আমাদের অনুভূতিগুলোও সহজ, আমরা সহজ ভালোবাসায় পূর্ণ হতে চাই, সহজ দুঃখবোধে কেঁদে ফেলতে চাই, সেই কান্নায় সহজ অথচ গভীর বেদনা ছুঁয়ে দিয়ে যায় কবিতার মতোই। ছুঁয়ে দিয়ে যায় ভালোবাসা এবং আনন্দও। কবিতা যেন সেই সহজ অথচ গভীর করে স্পর্শ করে যাওয়া অনুভূতিই। সালমান হাবীব তেমনই সহজ অথচ গভীর অনুভূতির স্পর্শে ছুঁয়ে দেয়া কবিতার কবি। তার কবিতাগুলো আমাদের মন খারাপের বিষণ্ণ সন্ধ্যায় কিংবা ভালোবাসার অপার্থিব অনুভূতিতে বুকের খুব কাছ থেকে আমাদের ছুঁয়ে দিতে দিতে বলবে;

‘আমার জন্য ভীষণ পুড়ে গেলে,
খুঁজে দেখো- হয়তো তোমার পাশেই কোথাও আছি,
যেমন থাকে শরত-আকাশ নীলের কাছাকাছি’।

লিখেছেন- সাদাত হোসাইন

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.