৳ 220.00

আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ

প্রথম প্রকাশ, ২০২০

Compare

Meet The Author

"কবিতার প্রতি যখন মানুষের অনিহা ঠিক তখন সেই গুরুগম্ভীর আর দুর্বোধ্যতা থেকে বেরিয়ে এসে সহজ সাবলীল এক নতুন কবিতার ধারা তৈরি করেছেন কবি সালমান হাবীব । বর্তমান সময়ে কবিতার প্রতি মানুষের এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে। কবিতা বলতে মানুষ ভাবে; গুরুগম্ভীর শব্দ, দুর্বোধ্য কল্পচিত্র আর দূরবর্তী উপমার ব্যবহার। যার ফলে মানুষ এখন আর কবিতা পড়তে চায় না। কবিতার বই সংগ্রহ করতে আগ্রহ দেখায় না । সালমান হাবীব মূলত একজন কবিতায় গল্প বলা মানুষ। যিনি তার কবিতার মতোই সহজ সাবলীল। একটি সুন্দর মৃত্যুর প্রস্তুতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যিনি তার জীবনটাকে আনন্দ ও আনুগত্যে যাপন করার স্বপ্ন দেখেন। তার প্রতিটি লেখায় কোনো না কোনো চিত্রকল্প ফুটে ওঠে। যাপিত জীবনের হাসি-কান্না বিরহ-বেদনা ছাড়াও তৈরি করেছেন ইসলামী কবিতার এক নতুন ধারা ।"

কবিতা লেখার শুরুতে সকলেই আকাশের দিকে তাকায়, আকাশের কাছে দুঃখ জমা রাখে, আকাশের সঙ্গে কথা বলে। আর কবিতার যত্রতত্র আকাশের রঙ মেখে নেয়। কিন্তু কাউকে আকাশের দখল নিতে দেখা যায় না। সালমান হাবীব আকাশকে নিজের করে নিয়েছে, যেন আকাশ তার একার। এই স্পর্ধা দেখা যায় তার কবিতার গোড়াপত্তনে, সিঁড়িতে ও চূড়ায়।
আর আমরা যারা লিখতে এসে কাউকে রাখি সম্মুখে, তাকে সম্বোধন করি তুমি অথবা তুমি। অভিমান আর অধিকারের মানচিত্র দীর্ঘ হলে তুই করেও বলি। কাঁপতে কাঁপতে কারো চোখ থেকে চোখ নামিয়ে বলতেই পারি না ‘আপনি আমার, একান্ত নিজের’। সালমান হাবীবকে স্পষ্ট দেখা যায় আপনি সম্বোধনে পরিপাটি মুগ্ধতা ছড়াতে। তার আপনি কিংবা আপনিরা আকাশে ঘর বাঁধে। সালমান হাবীব সেদিকে সায় দিয়ে নিজে ছুটে যায়, আর নিয়ে যায় আমাদেরকেও।
সালমান হাবীবের আকাশ ভালো থাকুক, দুঃখ ভালো থাকুক, ভালো থাকুক তার আপনিকে ঘিরে বিন্দু বিসর্গ সব। শুভ প্রত্যাশা কবি।

__লুৎফর হাসান

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.